Skip to product information
গয়না
Tk 1,250.00
Sale price
Tk 1,250.00
Regular price
সোনার গয়না পরতে হয় না সবসময় — কখনো কখনো শাড়িটাই গয়না হয়ে যায়।
অফ-হোয়াইট সেমি মসলিনের জমিনে তামাটে-সোনালি হ্যান্ড ব্লক প্রিন্ট — জ্যামিতিক নকশা, ছোট ফুলের বুটি, লতার রেখা — পুরো শাড়িটা জুড়ে যেন কেউ সোনার কাজ করেছে কাপড়ের উপর। পুরনো জমিদারবাড়ির দেয়ালের সামনে দাঁড়িয়ে এই শাড়ি — ছবিটা দেখলে মনে হয় সময়টা একটু পিছিয়ে গেছে।
হাতে ময়ূরের পালক, কানে সোনার দুল — কিন্তু চোখ আটকায় শাড়িতে।
মসলিনের এই হালকা স্বচ্ছতায় সোনালি প্রিন্ট — দিনের আলোয় একরকম, সন্ধের আলোয় আরেকরকম।
কাপড়: সেমি মসলিন
দৈর্ঘ্য: ১৪ হাত
নকশা: অল-ওভার হ্যান্ড ব্লক প্রিন্ট, জ্যামিতিক ও ফ্লোরাল মোটিফ, তামাটে-সোনালি প্রিন্ট
রঙ: অফ-হোয়াইট, গোল্ডেন-কপার প্রিন্ট
ব্লাউজ: রানিং ব্লাউজ পিস সহ