Skip to product information
বিন্নি
Tk 1,850.00
Sale price
Tk 1,850.00
Regular price
কিছু রঙ আছে যেটা দেখলে মনে হয় — এই রঙটা তো আমাদেরই।
হালকা গোলাপি হ্যান্ডলুম সুতি কাপড়ের জমিনে সাদা চিকন বুটি, রুপালি স্ট্রাইপ বর্ডার, শেষে ঝুলন্ত তাসেল — পুরোটাই তাঁতের জামদানী স্টাইল কাজ। এটা শুধু শাড়ি না, এটা টাঙ্গাইল ঐতিহ্যের আধুনিক রূপ। হ্যান্ডলুমের এই কোমলতার জন্য সারা দুনিয়া বাংলার দিকে তাকায় । বিন্নিতে সেই গল্পটাই আছে — একটু ঘুরিয়ে, একটু নতুন করে।
যিনি পরেছেন — শাড়িটা সুন্দর, একটু মিষ্টি হাসির সাথে মিশে শাড়িটাকে এলোমেলো করে দিয়েছেন। এভাবেই বোধহয় পড়তে হয় শাড়ি — মেকাপ না পড়লেও একটু মিষ্টি হাসি পড়ে নিতে হবে।
নরম, হালকা, ভোরের আলোর মতো।
কাপড়: সফট হ্যান্ডলুম সুতি কাপড়
দৈর্ঘ্য: ১৪ হাত
নকশা: অল-ওভার চিকন বুটি, রুপালি স্ট্রাইপ বর্ডার, তাঁতের কাজের সাথে ঝুল ফিনিশ
রঙ: পাউডার মিষ্টি পিংক
ব্লাউজ: রানিং ব্লাউজ পিস সহ