Skip to product information
কৃষ্ণকলি
Tk 1,350.00
Sale price
Tk 1,350.00
Regular price
"কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গাঁয়ের লোক"
কিন্তু যে রঙ নিজেই আলো ধরে রাখে, তাকে কালো বলা যায় না।
গভীর কালো জমিনে ছোট সাদা বুটি — দূর থেকে দেখলে মনে হয় রাতের আকাশে তারা ছড়িয়ে আছে। আর আঁচলে ধূসর-সাদার বড় জ্যামিতিক ব্লক প্রিন্ট — ম্যান্ডালা, লতাপাতা, ঘূর্ণায়মান নকশা — প্রতিটা প্যানেল আলাদা, কিন্তু একসাথে একটা সম্পূর্ণ ছবি। সাদা ফ্লোরাল বর্ডার পুরো শাড়িটাকে বেঁধে রেখেছে।
খালি পায়ে দাঁড়িয়ে এই শাড়ি পরলে মাটির সাথে একটা সংযোগ অনুভব হয় — শিকড়ের কথা মনে পড়ে।
কৃষ্ণকলি সহজ নয়, সাধারণও নয় — কিন্তু নিজের।
কাপড়: সেমি মসলিন
দৈর্ঘ্য: ১৪ হাত
নকশা: অল-ওভার ছোট বুটি জমিন, বড় ব্লক প্রিন্ট আঁচল, ফ্লোরাল বর্ডার
রঙ: ডিপ ব্ল্যাক, হোয়াইট-গ্রে প্রিন্ট
ব্লাউজ: রানিং ব্লাউজ পিস সহ