ভোরের প্রথম আলোটা লাল হয় — তারপর সোনালি হয়, তারপর সাদা। অরুণিমা সেই প্রথম মুহূর্তের নাম।
টকটকে লাল এন্ডি কটনের জমিনে টোনাল টেক্সচার — সরল, কিন্তু একঘেয়ে না। সাদা লেসের মতো হ্যান্ডব্লকের বর্ডার পাড়কে একটু নরম করেছে, আর ক্রিম-সাদা আঁচলে হালকা বুটি — পুরো শাড়িটা যেন একটু একটু করে লাল থেকে আলোয় মিলিয়ে যাচ্ছে।
রাস্তার মাঝখানে দাঁড়ালেও সবাই একবার ফিরে তাকাবে।
কাপড়: এন্ডি কটন
দৈর্ঘ্য: ১৪ হাত
নকশা: টোনাল টেক্সচার জমিন, হোয়াইট লেসের মতো হ্যান্ডব্লকের বর্ডার, ক্রিম আঁচলে বুটি
রঙ: ভাইব্র্যান্ট রেড, ক্রিম আঁচল
ব্লাউজ: রানিং ব্লাউজ পিস সহ